বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১১:৪৫:০৬ AM
আব্দুল মান্নান মানিক কলেজ পোড়াবাড়িয়া (ঐতিহ্যবাহী পোড়াবাড়িয়া মেলা সংলগ্ন), পাকুন্দিয়া উপজেলা, জেলাঃ কিশোরগঞ্জ।
মেনু নির্বাচন করুন

প্রিন্সিপালের বানী :


শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে **আবদুল মান্নান মানিক কলেজ**, পোড়াবাড়ীয়া (ঐতিহ্যবাহী পোড়াবাড়ীয়া মেলা সংলগ্ন), পাকুন্দিয়া, কিশোরগঞ্জ প্রতিষ্ঠানটি পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, আধুনিক জ্ঞান, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দক্ষতায় সমৃদ্ধ এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ আত্মবিশ্বাসী ও সফল শিক্ষার্থী গড়ে তোলা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মেধা, মনন ও মানসিক বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবদুল মান্নান মানিক কলেজ শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, আবদুল মান্নান মানিক কলেজের মাধ্যমে এ অঞ্চলের মানুষের মানসম্মত উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়িত হবে। শিক্ষার আলোয় আলোকিত একটি সমাজ গড়ে তোলার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আবদুল মান্নান মানিক কলেজের অন্যতম প্রধান লক্ষ্য। আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমি আবদুল মান্নান মানিক কলেজের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।